মোমেনের চোর শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল্প প্রমাণের দিককে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: মোমেনের চোর শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তের দিকটি নির্দেশ করেছে। ব্যাখ্যা করা হলো- প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মাধ্যমে যখন একটি বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে একমাত্র প্রকল্প প্রণয়ন করা হয় তখন তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। কোন ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে এরূপ দৃষ্টান্ত মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রকল্প প্রমাণের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ। মাটি খুঁড়তে গিয়ে এক সময় একটি পাত্রে কতগুলো চকচুকে পদার্থের টুকরো পাওয়া গেল। প্রথমে বোঝা গেল না এগুলো কাঁচ না হীরা। পরে পরীক্ষা করে দেখা গেল এগুলো হীরার টুকরো। তেমনি উদ্দীপকে মোবাইল ফোন চুরি হওয়ায় দাদা ভাবলেন পাশের বাসার কাশেম নিয়েছে। দাদী ভাবলেন জ্বিন নিয়েছে। কিন্তু পরবর্তীতে মোমেন হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোরকে শনাক্ত করলেন। এতে প্রতিদ্বন্দ্বী সকল প্রকল্প পরীক্ষণের মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা হয়েছে। যা সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
মোমেনের চোর শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল্প প্রমাণের দিককে নির্দেশ কর…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
