উদ্দীপকে অদিতির ধারণায় প্রকল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে অদিতির ধারণায় অবৈধ প্রকল্পের বিষয়টি ফুটে উঠেছে। যে কোনো অনুমান বা ধারণাই বৈধ প্রকল্প নয়। কোনো ধারণাকে যথার্থ প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হবে। তাহলে ধারণাটি বৈধ প্রকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। অন্যথায় শর্ত লঙ্ঘিত হলে অবৈধ প্রকল্প হিসেবে চিহ্নিত হবে। প্রকল্পটি বৈধ হওয়ার পিছনে পর্যাপ্ত ব্যাখ্যার ভূমিকা অপরিসীম। কেননা, অপর্যাপ্ত ব্যাখ্যার কারণে বিষয়টি স্পষ্ট হয় না। তেমনি উদ্দীপকে অদিতির ধারণা শাক খেলে ডায়রিয়া দেখা দেয়। এখানে অদিতির ধারণায় বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে। তিনি আংশিক বা অপর্যাপ্ত কারণকে গ্রহণ করে প্রকল্প প্রণয়ন করেছেন। এক্ষেত্রে ডায়রিয়ার অন্যান্য কারণ যেমন- পরিপাকতন্ত্র ভালো কাজ না করা, দূষিত পানি পান করা ইত্যাদি উপেক্ষা করে অপর্যাপ্ত বা আংশিক প্রকল্প প্রণয়ন করেন। তাই অদিতির ধারণা আংশিক হওয়াতে এটি অবৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে অদিতির ধারণায় প্রকল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
