উদ্দীপকের প্রকল্পটিকে যথার্থ হতে হলে কী ধরনের শর্ত পালন করতে হবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রকল্পটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য পর্যাপ্ত, পূর্ণাঙ্গ এবং প্রকৃত কারণভিত্তিক হলে যথার্থ প্রকল্প হিসেবে গণ্য হতো। কোনো ঘটনাকে ব্যাখ্যা করা বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। এ জন্য প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। যেমন: কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে নারী ও শিশু পাচার হচ্ছে। তাহলে এখানে আংশিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই এই প্রকল্পটি অবৈধ। অন্যদিকে প্রকল্পকে প্রকৃত কারণ অনুসন্ধানভিত্তিক হতে হবে। যেমন: রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা কারণকে ধরে চিকিৎসা না করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করে ডাক্তার ঔষধ দিলে তা যথার্থ হয়। তেমনি উদ্দীপকে অদিতির ডায়রিয়ার কারণ হিসেবে শুধু শাক খাওয়ার কথা বলা হয়েছে। অদিতির প্রকল্প যথার্থ হতো যদি পরিপাকযন্ত্রের সমস্যা ও দূষিত পানির কারণ উল্লেখ থাকতো। তাতে প্রকল্পটি পর্যাপ্ত ব্যাখ্যায় যথার্থ হতো। সুতরাং পরিশেষে বলা যায়, ঘটনার পর্যাপ্ত ব্যাখ্যা ও প্রকৃত কারণ শর্তটি অনুসরণ করে প্রকল্পটি যথার্থ হিসেবে পরিগণিত হতো।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকের প্রকল্পটিকে যথার্থ হতে হলে কী ধরনের শর্ত পালন করতে হবে? ম…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
