উদ্দীপকে কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের কোন স্তরের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের তৃতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণ স্তরের অন্তর্ভুক্ত। ব্যাখ্যা করা হলো- প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। প্রকল্পে প্রথমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ আছে। এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা প্রকল্পের তৃতীয় স্তর। তেমনি উদ্দীপকে কাদের সাহেব গ্রামের নারী শিক্ষার হার পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেন যে, এ অঞ্চলে নারী শিক্ষার অভাবে বাল্যবিবাহ হচ্ছে। এক্ষেত্রে প্রকল্পের তৃতীয় স্তর সিদ্ধান্ত গ্রহণের দিকটি প্রতিফলিত হয়েছে। যা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে একটি অপরিহার্য স্তর। সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত প্রকল্প প্রণয়ন করা অসম্ভব। তাই বলা যায় উদ্দীপকের কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের তৃতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণ স্তরের অন্তর্ভুক্ত।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের কোন স্তরের অন্তর্ভুক্ত? …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
