উদ্দীপকে ছাত্র-ছাত্রীদের ইঙ্গিতকৃত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছাত্র-ছাত্রীদের ইঙ্গিতকৃত বিষয়টি প্রকল্পের সাথে সম্পর্কিত। তবে তা অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত। 'প্রকল্প' শব্দের অর্থ আনুমানিক ধারণা। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে যে সম্ভাব্য বিষয়কে কারণ হিসেবে অনুমান করা হয় তা- ই প্রকল্প। প্রকল্প যথার্থ বা বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা বৈধ হবে না। যেমন: কোনো ব্যক্তির নিখোঁজ হওয়ার কারণ হিসেবে যদি বলা হয়, এক দুষ্ট দৈত্য-দানব লোকটিকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেছে। তাহলে তা বৈধ হতে পারে না। কারণ বাস্তবে | কোনো দৈত্য-দানব আমরা দেখতে পাই না। তেমনি উদ্দীপকে রূপা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা বলে, রূপাকে ভূতে ধরেছে। তাদের এই ইঙ্গিতকৃত বিষয়টি প্রকল্পের সাথে সম্পর্কিত। তবে তা অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত। কেননা, মানুষ অজ্ঞান হওয়ার কারণ হিসেবে শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে। কিন্তু ভূতে ধরার কারণে অজ্ঞান হয়ে যাওয়া, এটি একটি অবাস্তব ও অযৌক্তিক প্রকল্প।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে ছাত্র-ছাত্রীদের ইঙ্গিতকৃত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
