উদ্দীপকে শীলার বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শীলার বক্তব্যে বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ শর্তটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাটিকে ব্যাখ্যা করা সম্ভব হবে না। যেমন: ভারতে নির্বাচন হচ্ছে, তাই বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এখানে অপ্রাসঙ্গিক এবং অসামঞ্জস্যপূর্ণ প্রকল্প প্রণয়ন করা হয়েছে। কেননা, ভারতের নির্বাচনের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার কোনো যোগসূত্র নেই। তাই এখানে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে। তেমনি উদ্দীপকে সুমী ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে শীলা বলে, চীনে ছাত্র ধর্মঘট চলছে। সে কারণে মনে হয় আসেনি। এখানে অপ্রাসঙ্গিক কারণ উল্লেখ করা হয়েছে। যা বাস্তব কারণ হিসেবে ব্যাখ্যা করা অসম্ভব। এখানে বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক হওয়ার শর্তটি উপেক্ষা করা হয়েছে। তাই বলা যায় , এই প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে শীলার বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
