উদ্দীপকে প্রকল্পের যথাযথ স্তরসমূহের সন্নিবেশ ঘটেছে?- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনাটিতে প্রকল্পের স্তরগুলোর সন্নিবেশ ঘটেছে। নিচে এ বিষয়ে আমার মতামত দেওয়া হলো ও বিশ্লেষণ করা হলো- কোনো একটি ঘটনার প্রকল্পের জন্য যেসব স্তর অতিক্রম করতে হয় এখানে সেসব স্তর অনুসরণ করা হয়েছে। প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু একটি প্রাথমিক আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করার জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয় যেগুলোকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের প্রথম স্তর হলো ঘটনার নিরীক্ষণ। এখান থেকে প্রকল্পের শুরু হয়। ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। তাই প্রাথমিক আনুমানিক ধারণা হলো, প্রকল্পের দ্বিতীয় স্তর। আনুমানিক ধারণা থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘটনার অভিজ্ঞতা ও ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর সিদ্ধান্ত যাচাই করা হয়। অর্থাৎ গৃহীত সিদ্ধান্তের যথার্থতা যাচাইকরণের মাধ্যম প্রমাণিত হয়।। তাই যাচাইকরণ হলো প্রকল্পের চতুর্থ বা শেষ স্তর। এভাবে প্রকল্প প্রথম স্তর থেকে শুরু হয়ে চতুর্থ স্তরে এসে এর যথার্থতা প্রমাণিত হয়। উদ্দীপকে সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনাটি নিরীক্ষণ থেকে শুরু হয়ে আনুমানিক ধারণা, সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইকরণে, এসে শেষ হয়েছে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে প্রকল্পের স্তরসমূহে যথাযথ সন্নিবেশ ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে প্রকল্পের যথাযথ স্তরসমূহের সন্নিবেশ ঘটেছে?- তোমার মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
