দৃশ্যকল্প-২-এ প্রকল্পের যে প্রমাণ প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ করা হলো- সংকট উত্তরক দৃষ্টান্তের ক্ষেত্রে যেরকম ঘটনা, বর্ণনা করা হয় দৃশ্যকল্প-২-এ সে রকম একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করতে হয়। অনেক সময় দেখা যায়, একটি ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন ব্যাপার হয়ে যায়। অথচ যথার্থ বা বৈধ প্রকল্প হবে একমাত্র প্রকল্প। এ অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। আর যে ঘটনা বা যে দৃষ্টান্তের সাহায্যে যথার্থ প্রকল্পটি নির্বাচন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। দৃশ্যকল্প-২-এ অনেক সন্দেহভাজনের মধ্য থেকে DNA পরীক্ষার মাধ্যমে যথার্থ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই বলা যায় যে উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ প্রকল্পের যে প্রমাণ প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
