দৃশ্যকল্প ২-এ ছোটবোন ও ড্রাইভারের বক্তব্যে যে প্রকল্প প্রতিফলিত হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২-এ ছোট বোনের বক্তব্যের মাধ্যমে অবৈধ প্রকল্প ও ড্রাইভারের বক্তব্যের মাধ্যমে বৈধ প্রকল্প নির্দেশিত হয়েছে। নিচে এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো- ছোট বোনের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় কিন্তু ড্রাইভারের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ। দৃশ্যকল্প ২-এ ছোট বোন যে প্রকল্প করেছে সেখানে অবাস্তব কারণ উল্লেখ করা হয়েছে। আর কোনো অবাস্তব কারণ উল্লেখ করে কোনোপ্রকল্প করলে সেটি বৈধ হয় না। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক অনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে অবশ্যই সেটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা কোনো অবাস্তব কারণ দিয়ে ঘটনার ব্যাখ্যা করা যায় না। এটি বিজ্ঞানসম্মত নয়। যেহেতু দৃশ্যকল্প-২-এ ছোট বোন অবাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প করেছে, তাই তার প্রকল্প অবৈধ। অপরপক্ষে দৃশ্যকল্প-২-এ ড্রাইভার বাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প প্রণয়ন করেছে। তাই তার প্রকল্পটি বৈধ। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় সেটিকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কারণ, কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। আর অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। তবে অনেক বাস্তব কারণ প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন- ইথারকে প্রত্যক্ষ করা না গেলেও অনুভব করা যায়। তাই প্রত্যক্ষযোগ্য হোক বা অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। আর দৃশ্যকল্প-২-এ ড্রাইভার যেহেতু বাস্তব কারণভিত্তিক প্রকল্প করেছে, তাই তার প্রকল্পটি বৈধ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প ২-এ ছোটবোন ও ড্রাইভারের বক্তব্যে যে প্রকল্প প্রতিফলিত হয়ে…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
