দৃশ্যপট-১ প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়-বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-১ মইনের সর্দিজ্বর অথচ তার কন্ধু তারেক আইসক্রিম নিয়ে তাকে দেখতে এলো এবং বলল "আইসক্রিম খেলে সর্দিজ্বর সেরে যাবে।" এটি প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়। কারণ তারেকের বক্তব্য বৈধ প্রকল্পের প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। এই শর্তটিকে লঙ্ঘন করেছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এমন কিছু ধারণা করা যাবে না যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ। অর্থাৎ প্রকল্প ও আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী হলে চলবে না। বৈধ প্রকল্পকে হতে হবে আত্মসংগতিপূর্ণ। দৃশ্যপট-১ তারেক বলেছে, আইসক্রিম খেলে সর্দিজ্বর সেরে যাবে। এই বক্তব্যটি আত্মবিরোধী। সর্দিজ্বর সারা ও আইসক্রিম খাওয়া পরস্পরবিরোধী। কেননা আমরা জানি, আইসক্রিম খেলে সর্দিজ্বর সারে না, বরং আরও বাড়ে। এটি ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এবং এটিই প্রতিষ্ঠিত সত্য।' তাহলে বলা যায়, দৃশ্যপট-১ বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। ফলে এরূপ প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যপট-১ প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়-বৈধ প্রকল্পের শর্তের…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
