প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয় কেন?
উত্তর: প্রাথমিক আনুমানিক ধারণা সবার কাছে সত্য হওয়ার জন্য প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়। বৈধ প্রকল্পের একটি শর্ত হলো- প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। কারণ প্রকল্প হলো কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণা সত্যও হতে পারে; আবার মিথ্যাও হতে পারে। তাই কোন প্রকল্পটি যথার্থ সেটি নির্বাচন করার জন্য প্রকল্পগুলোকে পরীক্ষা করা বা যাচাই করার দরকার হয়। যেমন- সুনামির কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, একটি দৈত্য সুনামির জন্য দায়ী। এই প্রকল্প যাচাইযোগ্য নয়। তাই কোনো প্রকল্পকে অবশ্যই প্রমাণযোগ্য বা যাচাইযোগ্য হতে হবে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয় কেন?
উত্তর
