রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না- রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন- কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকে রাতুলের দাদির বক্তব্যে। রাতুল জ্বরে আক্রান্ত হলে তার মা ডাক্তার ডাকতে চাইলে রাতুলের দাদি বলে, রাতুলকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে আইসক্রিম খেতে দাও। ঠান্ডা | পানি এবং আইসক্রিম জ্বর কমায়। রাতুলের দাদির এই বক্তব্য আত্মবিরোধী। কারণ, জ্বর থাকা অবস্থায় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে এবং আইসক্রিম খেলে জ্বর বৃদ্ধি পায়। তাই বলা যায়, প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না'- রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
রাতুলের দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
