কাজ চালানো প্রকল্পকে সাময়িক প্রকল্প বলা হয় কেন?
উত্তর: আমরা যদি প্রকৃতির দিকে ভালোভাবে প্রত্যক্ষ করি তাহলে দেখতে পাব, এমন কিছু বস্তু বা ঘটনা আছে প্রকৃতিতে যা খুবই জটিল ও ভিন্ন ধরনের। এসব বস্তু বা ঘটনার সাথে আমাদের কখনো কোনো পরিচয় থাকে না। সেজন্য তাদেরকে ব্যাখ্যার জন্য আমরা কোনো প্রকল্পও প্রণয়ন করতে পারি না। কিন্তু প্রকল্প ছাড়া কখনো কোনো বস্তু ঘটনার ব্যাখ্যা করা যায় না। তখন এরূপ অবস্থায় আমরা কাজের গতিকে বাড়ানোর জন্য সাময়িকভাবে একটি প্রকল্প গ্রহণ করি। এসব দিক বিবেচনা করে বলা যায়, "কোনো অভিনব ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা সাময়িকভাবে কাজ বন্ধ না রেখে কাজকে চালিয়ে নেওয়ার স্বার্থে যে প্রকল্প প্রণয়ন বা চালু করি তাকেই সাময়িক প্রকল্প বা কাজ চালানো প্রকল্প বলে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
কাজ চালানো প্রকল্পকে সাময়িক প্রকল্প বলা হয় কেন?
উত্তর
