দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের যাচাইযোগ্য হওয়ার শর্ত ভক্ত করা হয়েছে। কারণ এটি একটি আত্মবিরুদ্ধী প্রকল্প। বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যে কোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলোকে বলে বৈধ প্রকল্পের শর্ত। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প স্ববিরোধী বা আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হলো ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং ঘটনা পরস্পরবিরোধী। অর্থাৎ প্রকল্পের যাচাইযোগ্যতার ওপর নির্ভর করে প্রকল্পের গ্রহণযোগ্যতা। তাই প্রকল্পের প্রধান শর্ত হচ্ছে যাচাইযোগ্যতা। প্রকল্পকে হয় প্রত্যক্ষভাবে, না হয় পরোক্ষভাবে যাচাইযোগ্য হতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়েছে ভিটামিনসমৃদ্ধ খাবারের কারণেই ছেলেটি অসুস্থ হয়েছে। কিন্তু ভিটামিনসমৃদ্ধ খাবার এবং অসুস্থ হওয়া পরস্পরবিরোধী। কেননা ভিটামিনসমৃদ্ধ খাবার খেলে অসুস্থ হয় না বরং সুস্থ হয়। এটি একটি আত্মবিরোধী প্রকল্প, যা যাচাইযোগ্য নয়। সুতরাং দৃশ্যকল্প-১ এর প্রকল্পটি বৈধ প্রকল্পের যাচাইযোগ্যর শর্ত ভঙ্গ করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
