উদ্দীপকে উল্লিখিত বাড়ির লোকজন ও মি. চাকলাদার সাহেবের স্ত্রীর বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বাড়ির লোকজনের প্রকল্পটি অবৈধ। আর মি. চাকলাদার সাহেবের স্ত্রীর প্রকল্পটি বৈধ। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাকল্পিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। উদ্দীপকের বাড়ির লোকজন মি. চাকলাদারের মেয়েটির হারিয়ে যাবার কারণ হিসেবে তাকে ভূতে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। এখানে ভূতের বাস্তব অস্তিত্ব নেই। তাই বাড়ির লোকজনের প্রকল্পটি বাস্তব কারণের শর্ত লঙ্ঘন করেছে। এই কারণে প্রকল্পটি অবৈধ। অপরদিকে, মি. চাকলাদার সাহেবের স্ত্রী -শত্রুতা করে মেয়েটিকে কেউ চুরি করে নিয়ে গেছে এমন প্রকল্প করেছে। এখানে মি. চাকলাদারের স্ত্রীর প্রকল্পের বাস্তবতা আছে এবং প্রকল্পটি সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক। তাই তার প্রকল্পটি বৈধ। সুতরাং বলা যায়, কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য গৃহীত আনুমানিক ধারণা বা প্রকল্প বৈধ প্রকল্পের শর্তের আলোকে গঠন করতে হবে, অন্যথায় প্রকল্পটি বৈধ হবে না।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাড়ির লোকজন ও মি. চাকলাদার সাহেবের স্ত্রীর বক্তব্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
