উদ্দীপকে বাবার বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাবার বক্তব্যে যে প্রকল্প করেছে তা বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা এখানে আবিরের বাবার প্রকল্প এবং ঘটনা পরস্পর বিরোধী। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যে কোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পালন করতে হয় সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে সংশ্লিষ্ট ঘটনার সাথে সংগতিপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রকল্পটি আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। প্রকল্পটি যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে বিরোধী হয়, তাহলে সেই প্রকল্প দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। তাই প্রকল্প দিয়ে যদি ঘটনার কারণ নির্ণয় করা না যায়, তাহলে সেই প্রকল্পের কোনো মূল্য নেই। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ কাঁঠাল গাছ থেকে আবিরের পা ভেঙে যাওয়ায় তাকে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করলে পা ভালো হয়ে যাবে বলে যে ধারণা করেছে তা পরস্পর বিরোধী কারণ ভাঙা পা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করা সম্ভবও নুয়, আবার পা ভালো না হওয়ার পরিবর্তে ব্যথা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের আবিরের বাবার প্রকল্পটি সংশ্লিষ্ট ঘটনার বিরোধী।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে বাবার বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
