উদ্দীপকে মতিন ও অনন্তের বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্তগুলো প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মতিন যে প্রকল্প করেছে, সেখানে অবাস্তব কারণ উল্লেখ করা হয়েছে। আর কোনো অবাস্তব কারণ উল্লেখ করে কোনো প্রকল্প করলে সেটি বৈধ হয় না। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক বৈধ প্রকল্প হতে গেলে অবশ্যই সেটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা কোনো অবাস্তব কারণ দিয়ে ঘটনার ব্যাখ্যা করা যায় না। এটি বিজ্ঞানসম্মত নয়। উদ্দীপকে মতিন যেহেতু অবাস্তব কারণ উল্লেখ করে প্রকল্প করেছে, তাই তার প্রকল্প বাস্তবতার শর্ত সঙ্ঘিত হয়েছে। অপরপক্ষে 'অনন্তের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত পূরণ করা হয়েছে। তাই এটি বৈধ প্রকল্প। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত পালন করতে হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কারণভিত্তিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকে অনন্ত তার ছোট বোনের এদিক-সেদিক দৌড়াদৌড়ি, পানি দেখে ভয় পাওয়া এবং শরীর ক্রমশ দুর্বল হওয়ার পেছনে কারণ হিসেবে জলাতঙ্ক রোগ হয়েছে বলে বক্তব্য প্রদান করে। বাস্তবে পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হওয়ার বাস্তব প্রমাণ রয়েছে। তাই অনন্তের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে বৈধ এবং বাস্তবতার সাথে সংগতিপূর্ণ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে মতিন ও অনন্তের বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্তগুলো প্রতিফল…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
