প্রতিবেশীদের প্রকল্পটির বৈধতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ। কেননা প্রতিবেশীরা যে প্রকল্প করেছে সেটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।নিচে তা যাচাই করা হলো- প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। যেকোনো ঘটনারই প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রথমে কিছু আনুমানিক ধারণা করা হয়। তবে যেকোনো আনুমানিক ধারণাই প্রকল্প নয়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। কোনো প্রকল্প প্রণয়ন করতে গেলে ওই শর্তগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। তবে বাস্তব কারণ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষযোগ্য হতে পারে। আবার অনুভবযোগ্যও হতে পারে। প্রত্যক্ষযোগ্য হোক আর অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। অর্থাৎ প্রকল্পকে বাস্তব কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা না হলেও বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘিত হবে এবং প্রকল্পটি অবৈধ বলে বিবেচিত হবে। তেমনি উদ্দীপকের প্রতিবেশীরা 'ক' নামক শিশুকে খুঁজে না পাওয়ার কারণ হিসেবে প্রেতাত্মাকে দায়ী করেছে। কোনো প্রেতাত্মা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক প্রকল্প করেছে। কিন্তু বাস্তবে প্রেতাত্মার কোনো অস্তিত্ব নেই বা প্রেতাত্মা বলে কোনো কিছুই নেই। তাই প্রতিবেশীদের প্রকল্পটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রতিবেশীদের প্রকল্পটির বৈধতা যাচাই কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
