প্রকল্প সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন কেন?
উত্তর: প্রকল্প প্রণয়ন করা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য। প্রকল্প একটি আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে নির্দিষ্ট হতে হয়। কেননা অনির্দিষ্ট বা অস্পষ্ট প্রকল্প দিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়যোগ্য না হলে সেই প্রকল্প ব্যর্থ বলে প্রমাণিত হয়। তাই প্রকল্পকে সর্বদা সুনির্দিষ্ট হতে হয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রকল্প সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন কেন?
উত্তর
