উদ্দীপকে রোমেলের বক্তব্যে বৈধ প্রকল্পের যে শর্তটি লঙ্ঘিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রোমেলের বক্তব্য বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা রোমেল তার প্রকল্পে যে কারণের উল্লেখ করেছে তার কোনো বাস্তবতা নেই।নিচে তা বিশ্লেষণ করা হলো- কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। তাই প্রকল্প একটি আনুমানিক ধারণা। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের রোমেল তার জ্যামিতি বক্সটি খুঁজে না পাবার কারণ হিসেবে সেটিকে সম্ভবত ভূতে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। এখানে রোমেলের প্রকল্পে উল্লিখিত কারণের বাস্তবতা নেই। কেননা বাস্তবে ভূতের অস্তিত্ব নেই। তাই বলা যায় উদ্দীপকের রোমেলের প্রকল্প বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে রোমেলের বক্তব্যে বৈধ প্রকল্পের যে শর্তটি লঙ্ঘিত হয়েছে তা ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
