উদ্দীপকে কবরীর দাদির ধারণা বৈধ প্রকল্পের কোন শর্তের লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবরীর দাদির ধারণা বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো- কোনো একটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্পে কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলা যায় না। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যাকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা বাস্তবতাবর্জিত কোনো প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব নয়। প্রকল্প যদি বাস্তব কারণভিত্তিক না হয় অর্থাৎ বাস্তবতার সাথে তার কোনো মিল নেই বা বাস্তবে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া না যায় তাহলে প্রকল্পটি ভ্রান্ত হবে। আর এ ধরনের প্রকল্পের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের কবরী জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলার কারণ হিসেবে তার দাদির ধারণা বা প্রকল্প করেছে যে তাকে ভূতে ধরেছে। অর্থাৎ ভূতে ধরার কারণে কবরী অসংলগ্ন কথা বলছে। কিন্তু বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই। অথচ বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব কারণের সাথে সম্পৃক্ত থাকলে কোনো প্রকল্পকে বৈধ বলা যায় না। যেহেতু উদ্দীপকের কবরীর দাদি যে প্রকল্প করেছে বাস্তবে তার কোনো ভিত্তি নেই। তাই দাদির প্রকল্প বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে কবরীর দাদির ধারণা বৈধ প্রকল্পের কোন শর্তের লঙ্ঘন হয়েছে? ব্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
