আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো ঘটনার কারণ নির্ণয়ে প্রকল্প পথনির্দেশক হিসেবে ভূমিকা পালন করে বলে আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য। আমরা ব্যবহারিক জীবনে আমরা বহু সমস্যার সম্মুখীন হই এবং প্রকল্প প্রণয়নের মাধ্যমে তার সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করি। প্রকল্পের মাধ্যমে একজন লোক তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পান, একজন পুলিশ কর্মচারী প্রকৃত চোরকে ধরে ফেলেন, একজন পথিক তার অচেনা গন্তব্যস্থলে পৌঁছে যান। সুতরাং, আমাদের জীবনের ছোটবড় নানা সমস্যা সমাধানের জন্য প্রকল্পের ব্যবহার অপরিহার্য।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।
উত্তর
