সংকট উত্তরক দৃষ্টান্তের সাহায্যে কি প্রকল্প প্রমাণ করা যায়? বুঝিয়ে লেখো।
উত্তর: সংকট উত্তরক দৃষ্টান্তের সাহায্যে প্রকল্প প্রমাণ করা যায়। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করতে হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনার জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা হয়। সেক্ষেত্রে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। তখন কোনো একটি বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এরূপ সংকট নিরসন করা দৃষ্টান্তকে সংকট উত্তরক বা চরম দৃষ্টান্ত বলে। এই সংকট উত্তরক দৃষ্টান্তের সাহায্যে তখন প্রকল্প প্রমাণ করা যায় ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
সংকট উত্তরক দৃষ্টান্তের সাহায্যে কি প্রকল্প প্রমাণ করা যায়? বুঝিয়ে লেখো।
উত্তর
