উদ্দীপকের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করার বিষয়টি প্রকল্পের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করার বিষয়টি প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তের অন্তর্গত।বিষয়টি প্রকল্পের আলোকে ব্যাখ্যা করো করা হলো- প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় থাকে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার ক্ষেত্রে একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সবসময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে । তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে না পাওয়ায় পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করে। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পুলিশ পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করে। সুতরাং এখানে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকের মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করার বিষয়টি প্রকল্পের আলো…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
