উদ্দীপকের জলিলের প্রকল্পটি সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জলিলের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প। নিচে এই প্রকল্প সম্পর্কে আলোচনা করা হলো- প্রকল্প প্রণয়নের সময় কোনো ঘটনার সম্ভাব্য কারণ অনুমান করা হয়। তাই কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয়, যার বাস্তব অস্তিত্ব আছে। এরূপ কারণকেই বলা হয় বাস্তব কারণ। এটি যথার্থ বা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। অর্থাৎ কোনো প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। তেমনি উদ্দীপকে বর্ণিত, একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে না পাওয়ায় জলিল বলে, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করেছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা বাস্তবে আমরা কোনো ভূতের অস্তিত্ব প্রত্যক্ষ করি না। কিন্তু এই ঘটনার কারণ হিসেবে যদি বলা হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে, তাহলে তা বাস্তব বৈধ কারণ হিসেবে গণ্য হবে। এ কারণে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অবৈধ প্রকল্প কখনই কাম্য নয় । তাই বলা যায়, প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকের জলিলের প্রকল্পটি সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
