বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প- ২ এর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত 'বিশ্লেষণ' রূপ এবং দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত শৃঙ্খলযোজন রূপের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্যতম রূপ। জাগতিক অনেক ঘটনা আছে, যেগুলোর সংগঠনের মূলে নির্দিষ্ট একটি কারণ থাকে না। বরং একাধিক ঘটনা বা কারণ মিলিত হয়ে সংশ্লিষ্ট ঘটনা বা কার্যটি সংঘটিত করে। এ ক্ষেত্রে কার্যটিকে বলা হয় মিশ্র বা সংযুক্ত কার্য। যাকে সহজ বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপ। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত হয়। অপরদিকে, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে আরেকটি হলো শৃঙ্খলযোজন। সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। অর্থাৎ, এ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভূত নয়। বরং, এতে মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ মশার উৎপাত বৃদ্ধির দিকটি তিনটি পর্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে যে, মশার উৎপাত বৃদ্ধির জন্য বর্ষাকাল ঋতুই সহায়ক সময়। শৃঙ্খলযোজনের মাধ্যমে বিষয়টিকে এভাবে বলা যায় যে, বর্ষাকালে মশার প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং এ কারণে মশার উৎপাত বৃদ্ধি পায়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প- ২…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
