সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না কেন?
উত্তর: প্রকল্পের শর্ত যথাযথভাবে অনুসরণ না করার কারণে সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না। প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এই আনুমানিক ধারণা করা হয়। কিন্তু কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যেসব প্রকল্পে সেসব শর্ত অনুসরণ করা হয় তা বৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হয়; আর যেসব প্রকল্প সেসব শর্ত পূরণ করে না সেসব প্রকল্প বৈধ হয় না। যেহেতু অনেক প্রকল্পই আনুমানিক ধারণা করার শর্ত পূরণ করে না, তাই সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না কেন?
উত্তর
