উদ্দীপকের আলোকে প্রকল্প বৈধ হওয়ার উপায়গুলো বিশ্লেষণ করো।
উত্তর: প্রকল্প বৈধ হওয়ার উপায়গুলো নিচে বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের আলোকে প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক ও অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। এ কারণে প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট হতে হবে। কোনো প্রকল্প বৈধ হওয়ার জন্য তাকে যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য হতে হবে। কারণ কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম প্রধান শর্ত। প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া প্রকল্পের বৈধতার অন্যতম শর্ত। এছাড়াও প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা, বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, একটি প্রকল্পকে বৈধ হতে হলে উপরে উল্লিখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রকল্প বৈধ হওয়ার উপায়গুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
