উদ্দীপকে ঘটনা-১ এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ প্রকল্পের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হলো- ঘটনা-১ এ বলা হয়েছে , এই বছর হাওর অঞ্চলে কোনো একটি সমস্যার কারণে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে বন্যা হয়। যার কারণে প্রচুর ফসল নষ্ট হয়। উদ্দীপকের এই ঘটনাটি প্রকল্পের প্রাসঙ্গিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর প্রাসঙ্গিকতা। কোনো ঘটনাকে - সহজ-সরলভাবে ব্যাখ্যা করা এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্যআমরা প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বা সাদৃশ্যপূর্ণ হতে হয়। অন্যথায় ঘটনাকে ব্যাখ্যা করা বা ঘটনার কারণ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। যেমন- ঘটনা-১ এ হাওর অঞ্চলে ফসল নষ্ট হওয়ার কারণ হিসেবে যে অনুমান বা প্রকল্প গ্রহণ করা হয়েছে তা প্রাসঙ্গিক বা বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই তা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে ঘটনা-১ এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
