দৃশ্যপট-২ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। অর্থাৎ একটি মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। এই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌক্তিক বিভাগের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যা কোনো পদের' বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়।. যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে, যার মধ্যে একটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। যখন কোনো পদের যৌক্তিক বিভাগে বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থের. চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয়, তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যপট-২ এ মানুষ। পদকে শিক্ষিত মানুষ, সচেতন মানুষ ও দেশপ্রেমিক মানুষ এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এখানে পদের ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যার্থ অনেক কম। তাই এখানে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
দৃশ্যপট-২ এ যৌক্তিক বিভাগের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

