শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগ দিকটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে একই সময় মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। একটি জাতিকে সহজে বিন্যস্ত করার জন্য যুক্তিবিদ বেনথাম একটি সহজ পদ্ধতির প্রচলন করেন যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এই বিভাগ প্রক্রিয়ায় কোনো বস্তুর গুণের প্রয়োজন হয় না। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতিকে তার অন্তর্গত বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। এটি একটি আকারগত প্রক্রিয়া। এখানে একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয় যার একটি সদর্থক এবং অন্যটি নঞর্থক পদ। তেমনি উদ্দীপকে 'মেরুদণ্ডী প্রাণী' নামক জাতিবাচক পদটিকে 'মানুষ ও অমানুষ' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে- এরপর 'মানুষ' জাতিবাচক পদটিকে আবার 'ছাত্র ও অছাত্র' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। এরপর ছাত্র পদটিকে 'মেধাবি ও অমেবাধাবী' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে ভাগ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল

উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Mymensingh · 2023

উত্তর

কোনো একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে একটি জাতি বা শ্রেণিবাচক পদকে অন্তর্ভুক্ত নিম্নতর উপজাতি বা শ্রেণিতে বিন্যস্ত করার মানসিক প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগ হচ্ছে কোনো একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে ভাগ করা তবে সব পদের ব্যক্ত্যর্থকে যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। মূলত যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সবসময় একটি জাতিকে ভাগ করা হয়। যার কারণে কোনো বিশিষ্ট ব্যক্তির যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়। যদি একক কোনো ব্যক্তিকে আমরা বিভক্ত করতে যাই তাহলে অনুপপত্তির সৃষ্টি হবে।

উত্তর

উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগ দিকটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতিসমূহে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে একই সময় মাত্র একটি মূলনীতি অনুসরণ করতে হয়। একটি জাতিকে সহজে বিন্যস্ত করার জন্য যুক্তিবিদ বেনথাম একটি সহজ পদ্ধতির প্রচলন করেন যা দ্বিকোটিক বিভাগ নামে পরিচিত। এই বিভাগ প্রক্রিয়ায় কোনো বস্তুর গুণের প্রয়োজন হয় না। যে বিভাগ প্রক্রিয়ায় কোনো জাতিকে তার অন্তর্গত বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। এটি একটি আকারগত প্রক্রিয়া। এখানে একটি জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয় যার একটি সদর্থক এবং অন্যটি নঞর্থক পদ। তেমনি উদ্দীপকে 'মেরুদণ্ডী প্রাণী' নামক জাতিবাচক পদটিকে 'মানুষ ও অমানুষ' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে- এরপর 'মানুষ' জাতিবাচক পদটিকে আবার 'ছাত্র ও অছাত্র' এ দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। এরপর ছাত্র পদটিকে 'মেধাবি ও অমেবাধাবী' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে ভাগ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে পাঠ্যপুস্তকের দ্বিকোটিক বিভাগের দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

যুক্তিবিদ্যার আলোকে উদ্দীপকের বিভাজন প্রক্রিয়াটি দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া। এর সুবিধাগুলো নিচে বিশ্লেষণ করা হলো- যে বিভাগ প্রক্রিয়ার কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া যেখানে একটি জাতিকে তার বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয় যার একটি সদর্থক এবং অন্যটি নঞর্থক। উদ্দীপকে প্রতিটি ক্ষেত্রে মূল জাতিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়েছে তাই এটি দ্বিকোটিক বিভাগের ইঙ্গিত প্রদান করে। দ্বিকোটিক বিভাগের অনেক সুবিধা রয়েছে তা হলো- ১. দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া তাই সহজে যৌক্তিক বিভাগ করা যায়। এক্ষেত্রে কোনো অসম্পূর্ণ বিভাগ অনুপপত্তি ঘটারও সম্ভাবনা থাকে না। ২. দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এখানে একটি পদকে সদর্থক ও নঞর্থক পদে ভাগ করতে হয়। তাই অতি সহজে এ প্রক্রিয়ায় বিভাগ করা যায়। ৩. দ্বিকোটিক বিভাগে সবসময়ই মধ্যম রহিত নিয়ম ও বিরোধ নিয়ম মানা হয়। তাই এ প্রক্রিয়ার, সংকর বিভাগ বা পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটার সম্ভাবনা নেই। ৪. দ্বিকোটিক বিভাগের সকল নিয়মকানুন যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার নিয়মানুযায়ী সম্পন্ন হয় তাই এ বিভাগে যৌক্তিক বিভাগের কোনো নিয়ম লঙ্ঘিত হয় না বা কোনো অনুপপত্তিও ঘটে না। ৫. দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতি বা উপজাতিসমূহের যেকোনো স্তর থেকে শুরু করা যায়। আবার যেকোনো পর্যায় শেষও করা যায়। তাই এতে বিভাগ প্রক্রিয়ায় জটিলতার সুযোগ থাকে না।সুতরাং বলা যায় যে, দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া হলেও যৌক্তিক বিভাগের নিয়মের সাথে এর কোনো বিরোধ নেই। তাই যুক্তিবিদ্যা এর সুবিধা অনস্বীকার্য।
HSCLogic 2nd PaperChapter 2 : যৌক্তিক বিভাগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যৌক্তিক বিভাগ কী?
উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?
ছক নং-৩ এ যৌক্তিক বিভাগের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
১নং ও ২নং ছকে যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেগুলোর তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?

উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যৌক্তিক বিভাগ কী?

যৌক্তিক বিভাগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২০১৬ সালে অনুষ্ঠিত বি.পি.এল এর সবগুলো ম্যাচ দেখার পর আশরাফ তার বন্ধু আতিককে বললো, বিপিএল-এর সব খেলাই ভালো মানের। উত্তরে আতিক বললো, আমিও এ পর্যন্ত যে কয়টি ম্যাচ দেখেছি সেগুলো ভালো মানের ছিল। তাই বলা যায়, বিপিএল-এর সব খেলা হয় ভালো মানের।

Jessore · 2017

প্রকৃত আরোহ কী?
আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?
উদ্দীপকে আশরাফের বক্তব্য দ্বারা কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?

আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

যৌক্তিক বিভাগ কী?
ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
ছক-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগ কী?

যৌক্তিক বিভাগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১নং ও ২নং ছকে যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেগুলোর তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণছক নং-৩ এ যৌক্তিক বিভাগের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?যৌক্তিক বিভাগ কী?উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।উদ্দীপকে আশরাফের বক্তব্য দ্বারা কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?প্রকৃত আরোহ কী?ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?যৌক্তিক বিভাগ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।