শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-২ ও দৃশ্য-৩ এ নির্দেশিত বিষয় দুটির পার্থক্য মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্য-২ এ অঙ্গগত বিভাগ এবং দৃশ্য-৩ এ গুণগত বিভাগ নির্দেশ করেছে। কেননা, উদ্দীপকের দৃশ্য দুটির একটিতে ঘড়িকে তার বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। আর অন্যটিতে কাঁঠালকে তার বিভিন্ন গুণসমূহ বিভক্ত করা হয়েছে। নিচের অঙ্গগত ও গুণগত বিভাগের মধ্যে পার্থক্য মূল্যায়ন করা হলো- উদ্দীপকের দৃশ্য-২ এ অঙ্গগত বিভাগ পরিলক্ষিত হয়। কেননা এখানে একটি ঘড়িকে তার কাঁটা, ব্যাটারি, মটর, গোলক ইত্যাদি বিভিন্ন অংশে বিভক্ত করেছে। যৌক্তিক বিভাগের মূল লক্ষ্য হলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। আর এ বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগকে কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহ বিভাগ করলে বিভাজন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে কোনো বন্ধু বা ব্যক্তিকে তার অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা হয় অঙ্গগত বিভাগ অনুপপত্তি। তাই দৃশ্য-২ এ একটি ঘড়িকে তার অঙ্গসমূহে বিভক্ত করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করতে হয় কোনো বিশিষ্ট ব্যক্তি বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহকে ভাগ করা হয় তাহলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা গুণগত বিভাগ অনুপপত্তি। উদ্দীপকের দৃশ্য-৩ এ একটি কাঁঠালকে তার রং, আকার ও দ্বাদ ইত্যাদি বিভিন্ন গুণসমূহে বিভক্ত করে দেখানো হয়েছে। ফলে এখানে যৌক্তি সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের দৃশ্য-২ ও দৃশ্য-৩ এ যথাক্রমে অঙ্গগত ও গুণত বিভাগ অনুপপত্তি দোষে দুষ্ট। কেননা উভয় বিভাগেই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার ফলে উভয় বিভাজনই অবৈধ হয়েছে।

HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল

দৃশ্য-২ ও দৃশ্য-৩ এ নির্দেশিত বিষয় দুটির পার্থক্য মূল্যায়ন কর।

উদ্দীপক

question image দৃশ্য-২: একটি ঘড়িকে কাঁটা, ব্যাটারি, মোটর ও দোলক ইত্যাদি ভাগে বিভক্ত করা যায়। দৃশ্য-৩: একটি কাঁঠালকে রং, আকার ও স্বাদ ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়।

Mymensingh · 2025

উত্তর

কোনো একটি নীতি বা সূত্রের ওপর ভিত্তি করে একটি উচ্চতর জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর জাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে।

উত্তর

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ম হলো- যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একের অধিক মূলনীতি অনুসরণ করা হয় তাহলে যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। তাই যৌক্তিক বিভাগে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এ অব্যাপ্য বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা, এখানে দ্বিভক্ত উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ বিভাজ্য জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম হয়েছে। যৌক্তিক বিভাগ হলো একটি পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো একটি মূলনীতির ওপর নির্ভর করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করাই হচ্ছে যৌক্তিক বিভাগ। এই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যৌক্তিক বিভাগে কয়েকটি নিয়ম রয়েছে, যা কোনো পদের বিভাগ করার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় বিভাজ্য মূল জাতির ব্যক্ত্যর্থ এবং বিভক্ত উপজাতিগুলোর একত্রিত ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক বিভাগের এ নিয়ম অমান্য করে কোনো পদের যৌক্তিক বিভাগ করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে একটি হলো অব্যাপ্য বিভাগ অনুপপত্তি। কোনো পদের যৌক্তিক বিভাগে যদি বিভাজ্য মূলজাতির ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ কম হয় তখন যে অনুপত্তি ঘটে তাকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্য-১ এ ঘড়িকে হাত ঘড়ি ও টেবিল ঘড়ি এই দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে এই দুই প্রকার ঘড়ির বাইরেও অনেক ঘড়ি রয়েছে। তাই. এখানে পদের ব্যক্ত্যর্থের চেয়ে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ অনেক কম। ফলে এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। সতরাং উদ্দীপকের তথ্য-১ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-২ এ অঙ্গগত বিভাগ এবং দৃশ্য-৩ এ গুণগত বিভাগ নির্দেশ করেছে। কেননা, উদ্দীপকের দৃশ্য দুটির একটিতে ঘড়িকে তার বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। আর অন্যটিতে কাঁঠালকে তার বিভিন্ন গুণসমূহ বিভক্ত করা হয়েছে। নিচের অঙ্গগত ও গুণগত বিভাগের মধ্যে পার্থক্য মূল্যায়ন করা হলো- উদ্দীপকের দৃশ্য-২ এ অঙ্গগত বিভাগ পরিলক্ষিত হয়। কেননা এখানে একটি ঘড়িকে তার কাঁটা, ব্যাটারি, মটর, গোলক ইত্যাদি বিভিন্ন অংশে বিভক্ত করেছে। যৌক্তিক বিভাগের মূল লক্ষ্য হলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা। আর এ বিভাজন প্রক্রিয়ায় যৌক্তিক বিভাগকে কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কেবল জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গসমূহ বিভাগ করলে বিভাজন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগে কোনো বন্ধু বা ব্যক্তিকে তার অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা হয় অঙ্গগত বিভাগ অনুপপত্তি। তাই দৃশ্য-২ এ একটি ঘড়িকে তার অঙ্গসমূহে বিভক্ত করায় অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুসারে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করতে হয় কোনো বিশিষ্ট ব্যক্তি বস্তুকে নয়। যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো জাতি বা শ্রেণির পরিবর্তে কোনো ব্যক্তি বা বস্তুকে তার গুণসমূহকে ভাগ করা হয় তাহলে যে অনুপপত্তি ঘটে তাকে বলা গুণগত বিভাগ অনুপপত্তি। উদ্দীপকের দৃশ্য-৩ এ একটি কাঁঠালকে তার রং, আকার ও দ্বাদ ইত্যাদি বিভিন্ন গুণসমূহে বিভক্ত করে দেখানো হয়েছে। ফলে এখানে যৌক্তি সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের দৃশ্য-২ ও দৃশ্য-৩ এ যথাক্রমে অঙ্গগত ও গুণত বিভাগ অনুপপত্তি দোষে দুষ্ট। কেননা উভয় বিভাগেই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার ফলে উভয় বিভাজনই অবৈধ হয়েছে।
HSCLogic 2nd PaperChapter 2 : যৌক্তিক বিভাগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যৌক্তিক বিভাগ কী?
উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?
ছক নং-৩ এ যৌক্তিক বিভাগের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
১নং ও ২নং ছকে যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেগুলোর তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

যৌক্তিক বিভাগ কী?
উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?
ছক নং-৩ এ যৌক্তিক বিভাগের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
১নং ও ২নং ছকে যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেগুলোর তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?

উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যৌক্তিক বিভাগ কী?

যৌক্তিক বিভাগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২০১৬ সালে অনুষ্ঠিত বি.পি.এল এর সবগুলো ম্যাচ দেখার পর আশরাফ তার বন্ধু আতিককে বললো, বিপিএল-এর সব খেলাই ভালো মানের। উত্তরে আতিক বললো, আমিও এ পর্যন্ত যে কয়টি ম্যাচ দেখেছি সেগুলো ভালো মানের ছিল। তাই বলা যায়, বিপিএল-এর সব খেলা হয় ভালো মানের।

Jessore · 2017

প্রকৃত আরোহ কী?
আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?
উদ্দীপকে আশরাফের বক্তব্য দ্বারা কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২০১৬ সালে অনুষ্ঠিত বি.পি.এল এর সবগুলো ম্যাচ দেখার পর আশরাফ তার বন্ধু আতিককে বললো, বিপিএল-এর সব খেলাই ভালো মানের। উত্তরে আতিক বললো, আমিও এ পর্যন্ত যে কয়টি ম্যাচ দেখেছি সেগুলো ভালো মানের ছিল। তাই বলা যায়, বিপিএল-এর সব খেলা হয় ভালো মানের।

Jessore · 2017

প্রকৃত আরোহ কী?
আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?
উদ্দীপকে আশরাফের বক্তব্য দ্বারা কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?

আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকৃত আরোহ কী?

প্রকৃত আরোহ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

যৌক্তিক বিভাগ কী?
ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
ছক-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

যৌক্তিক বিভাগ কী?
ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
ছক-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগ কী?

যৌক্তিক বিভাগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১নং ও ২নং ছকে যে বিষয়গুলো প্রতিফলিত হয়েছে সেগুলোর তুলনামূলক বৈসাদৃশ্য বিশ্লেষণছক নং-৩ এ যৌক্তিক বিভাগের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।উল্লম্ফন বিভাগ যুক্তিদোষ বলতে কী বোঝায় ?যৌক্তিক বিভাগ কী?উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহের প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।উদ্দীপকে আশরাফের বক্তব্য দ্বারা কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।আরোহমূলক লম্ফ বলতে কী বোঝ?প্রকৃত আরোহ কী?ছক-১ ও ছক-২ এর বিভাজন প্রক্রিয়া তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।ছক-১ এ কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?যৌক্তিক বিভাগ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।