দৃশ্যকল্প-১ এর তুলনায় ২ এর সুবিধাসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ তথা যৌক্তিক বিভাগের তুলনায় দৃশ্যকল্প-২ তথা দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ বিশ্লেষণ করা হলো— উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তামিমের বিভাগে পরিলক্ষিত যৌক্তিক বিভাগ হলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। যখন কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে । অপরপক্ষে, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মেহেদী কোন মূলনীতি ছাড়াই ভাগ করলো বাংলাদেশি খেলোয়ার ও অবাংলাদেশি খেলোয়ার । তারপর বাংলাদেশিদের ভাগ করলো ফুটবলার-অফুটবলার হিসেবে। এখানে একটি জাতিবাচক পদকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। তাই এটি দ্বিকোটিক বিভাগের একটি দৃষ্টান্ত। দ্বিকোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বাস্তব জ্ঞান ছাড়াই একটি জাতিকে দুটি পরস্পর বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগের কিছু সুবিধা রয়েছে। যৌক্তিক বিভাগ একটি সুশৃঙ্খল প্রক্রিয়া হওয়ায় ছয়টি নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু দ্বিকোটিক বিভাগে এমন কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। আবার, দ্বিকোটিক বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না। এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ বিভাগে সংকর ও পরস্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটে না। তাই যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক বিভাগ ও দ্বিকোটিক বিভাগ উভয় প্রক্রিয়াই বৈধ ও নিয়মসম্মত হলেও যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগ অধিকতর সহজ।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর তুলনায় ২ এর সুবিধাসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

