অব্যাপক বিভাগে ব্যক্ত্যর্থের কী ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: অধ্যাপক বিভাগে বিভাজক উপশ্রেণীগুলোর সমষ্টিগত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থ থেকে কম হয়। অব্যাপক বিভাগ একটি ত্রুটিপূর্ণ বিভাগ। বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে এরূপ বিভাগের উদ্ভব ঘটে। তৃতীয় নিয়মটি হলো- বিভক্ত উপজাতিগুলোকে মিলিতভাবে বিভাজ্য জাতিটির সাথে সমব্যাপক হতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করার ফলে যদি কোন বিভাগে দেখা যায় যে, উপজাতিগুলোর সমষ্টিগত ব্যক্ত্যর্থ বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থ থেকে কম হয়েছে তাহলে বিভাগটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় এবং এরূপ ত্রুটিকে অব্যাপক বিভাগ অনুপপত্তি বলে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
অব্যাপক বিভাগে ব্যক্ত্যর্থের কী ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর

