দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগে একাধিক মূলসূত্র গ্রহণ করায় যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয় । যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়মটি - অমান্য করে একাধিক মূলনীতি গ্রহণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'নারী' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে সাহসীকতা, দায়িত্বশীলতা ও পরোপকারীতা এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যেহেতু দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে তাই এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper Chapter 2 : যৌক্তিক বিভাগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 2 : যৌক্তিক বিভাগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

