উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল আছে। যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ (Perfect Induction) বলে। পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- একটি ঝুড়িতে দশটি আম আছে। তাদের প্রতিটির স্বাদ গ্রহণ করে দেখা গেল যে, প্রতিটি আমই মিষ্টি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে, 'ঝুড়ির সব আমই মিষ্টি'। এক্ষেত্রে এ সামান্য যুক্তিবাক্যে উপনীত হওয়ার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় শুভ সিলেটের সবগুলি পর্যটন এলাকা ঘুরে সিদ্ধান্ত নিল যে, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে এরূপ সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ কারণে বলা যায়, এটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
