উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কি প্রকৃত আরোহ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। ( যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ বা জানা থেকে অজানায় যাওয়ার ঝুঁকি থাকে না। কারণ আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ বা জানা থেকে অজানায় যাওয়ার ঝুঁকি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে এবং এই সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। উদ্দীপকের শুভ সিলেটের সবগুলি পর্যটন এলাকা ঘুরে সিদ্ধান্ত নেয় যে, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতিটি পর্যটন এলাকা যাচাই করে তবে এরূপ সিদ্ধান্তে উপনীত হতে হয়েছে। এ কারণে তার সিদ্ধান্তটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত রয়েছে। এ কারণে এটি প্রকৃত আরোহ নয়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ নিছক কতগুলো ঘটনাবলির শর্তযুক্ত সমষ্টি। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের দৃষ্টান্তটিতে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকায় এটি অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কি প্রকৃত আরোহ? তোমার উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
