আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া যায় বলে আরোহমূলক লম্ফকে বলা হয় আরোহের প্রাণ। আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়া যায়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। এ কারণে আরোহ অনুমানের প্রাণ হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
