আরোহের সিদ্ধান্ত হয় 'সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: আরোহের সিদ্ধান্ত হয় 'সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য'। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রেক্ষিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত পর্যালোচনা করলে দেখা যায়, বিধেয় পদটি উদ্দেশ্য পদের জাত্যর্থ বিশ্লেষণ না করে নতুন তথ্য প্রদান করে। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় একটি 'সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য'।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
আরোহের সিদ্ধান্ত হয় 'সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর
