তথা-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ ও যুক্তি-২ এ যথাক্রমে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ প্রকাশ পেয়েছে। নিচে উভয় আরোহের মধ্যে বিদ্যমান পার্থক্য বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের যুক্তি-১ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। তাই 'যুক্তি-১' দ্বারা বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, 'যুক্তি-২' এ বর্ণিত, শুধু অনুকূল দৃষ্টান্তের আলোকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, 'সকল ধার্মিক লোক হয় সৎ।' তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। কারণ যে আরোহ অনুমান কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার ও প্রমাণ করা। এ কারণেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত। এ আরোহে কার্যকারণ নিয়মের কোনো স্থান নেই। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত প্রত্যক্ষ করা হয় বলে এখানে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না বললেই চলে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে প্রতিকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ না করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এখানে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। আর একটিমাত্র প্রতিকূল দৃষ্টান্ত উপস্থিত হলেই সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার সময় কতগুলো স্তর অতিক্রম করতে হয়। এগুলো হলো- নিরীক্ষণ, পরীক্ষণ, প্রকল্প প্রণয়ন, অপনয়ন ইত্যাদি। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় এ রকম কোনো স্তর অতিক্রমের প্রয়োজন হয় না। এখানে শুধু বিরোধহীন অভিজ্ঞতার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। পরিশেষে বলা যায়, অনুমান পদ্ধতি ও সিদ্ধান্তের ধরনে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য বিদ্যমান। এ কারণে উদ্দীপকের দুটি দৃশ্যপটের মধ্যে ভিন্নতা লক্ষ করা যায়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
তথা-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
