কারণ সম্পর্কে অজ্ঞতাই আকস্মিকতা- বুঝিয়ে লেখো।
উত্তর: আকস্মিকতার ক্ষেত্রে কোনো ঘটনার কারণ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকে না বলে আমরা তাকে আকস্মিকতা বলি। কার্যকারণ সম্পর্কবিহীন হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আকস্মিকতা বলে। কখনো আমাদের জীবনে এমন ঘটনা ঘটে অথচ আমরা সেই ঘটনার জন্য মোটেই প্রস্তুত থাকি না। ফলে সে ঘটনার কারণ আমাদের কাছে অজ্ঞাত থাকে। আর এ ধরনের কারণবিহীন ঘটনাই আকস্মিকতা। যেমন- রাস্তা দিয়ে চলার সময় পা পিছলে পড়ে মাথায় আঘাত পাওয়া একটি আকস্মিক ঘটনা।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
কারণ সম্পর্কে অজ্ঞতাই আকস্মিকতা- বুঝিয়ে লেখো।
উত্তর
