দৃশ্যপট-১ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। দৃশ্যপট-১ এ বর্ণিত, 'যারা রবিবারে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই সঞ্চয়ী ও কৃপণ। অতএব রবিবারে জন্মগ্রহণকারী সকল মানুষই সঞ্চয়ী ও কৃপণ।' এখানে কেবল অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। কারণ যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহের প্রকৃতি বিশ্লেষণ 'করলে এর কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন- অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কেবল অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্তে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়। এ আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ থাকে বলে এখানে কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক, অনুপস্থিত থাকে। তাই এ আরোহের সিদ্ধান্তটি সম্ভাব্য হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যপট-১ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
