তথ্য-১ এ কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করা হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর ভিত্তি করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। এটি একটি প্রকৃত আরোহ। কারণ এতে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং এর সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। উদ্দীপকের তথ্য-১ এ বাঁধন মনে করেন বাস্তব জ্ঞান অর্জনের জন্য জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ বা আরোহমূলক লম্ফ থাকা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, প্রকৃতির নিয়ম এবং বিষয়বস্তুর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের মাধ্যমেই সর্বজনগ্রাহ্য বা নিশ্চিত জ্ঞান সম্ভব। বৈজ্ঞানিক আরোহের মূল ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। এই প্রক্রিয়ায় আমরা জানা থেকে অজানায় পদার্পণ করি, যা বাঁধনের বক্তব্যের সাথে হুবহু মিলে যায়। সুতরাং বলা যায়, বাঁধনের চিন্তাধারা বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যসমূহকে প্রতিফলিত করে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
তথ্য-১ এ কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
