উদ্দীপকে প্রতিবেশীদের ধারণা কোন আরোহকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিবেশীদের ধারণা প্রকৃত আরোহকে প্রতিফলিত করে। কেননা এখানে প্রকৃত আরোহের একটি শাখা সাদৃশ্যানুমান এবং প্রকারভেদ অসাধু সাদৃশ্যানুমান প্রতিফলিত হয়েছে। দুটি বস্তুর মাঝে কয়েকটি বিষয়ে যদি সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায় যে, তাদের একটি বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও সেই বিশেষ গুণের অধিকারী হবে। এরূপ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমান দুই প্রকার এর মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ জাতীয় সাদৃশ্যানুমানে বিবেচ্য বিষয়সমূহের সাথে সিদ্ধান্তের তেমন কোনো সম্পর্ক থাকে না। এতে গুরুত্বহীন অপ্রাসঙ্গিক বিষয়কে সাদৃশ্যের ভিত্তি হিসেবে ধরা হয় বলে কোনো কার্যকারণ সম্পর্কের অবকাশ থাকে না। যার ফলে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অসংগতি লক্ষ করা যায়, উদ্দীপকে জনি ও টনি একসাথে পড়াশোনা করে, একই ধরনের পোশাক পড়ে এবং একই ক্লাসে পড়ে। এ ধরনের কতিপয় অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জনি ভালো ছাত্র তাই টনিও ভালো ছাত্র। এখানে গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক কিছু সাদৃশ্যকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে যাদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই উদ্দীপকের ধারণাটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকে প্রতিবেশীদের ধারণা কোন আরোহকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
