উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের যুক্তিসাম্যমূলক আরোহ মিল আছে। যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণির অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়- এ নীতির সম্পূর্ণ নির্ভর করে একটি সার্বিক বাক্য গঠন করার যে প্রক্রিয়া তাই যুক্তিসাম্যমূলক আরোহ। মিলের মতে, “যে আরোহ প্রক্রিযায় কোনো যুক্তি দিয়ে একটি বিশেষ দৃষ্টান্ত সম্পর্কে কোনোকিছু প্রমাণ করে ওই জাতীয় সকল ক্ষেত্রে উক্ত যুক্তি প্রযোজ্য এ বিশ্বাসে বলীয়ান হয়ে একটি সার্বিক বাক্য স্থাপন করা হয়, সে প্রক্রিয়াকে বলা হয় যুক্তিসাম্যমূলক আরোহ।" উদ্দীপকে উল্লিখিত তিনটি ত্রিভুজের আলোকে বলা হয়েছে, প্রত্যেকটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। অর্থাৎ এটি একটি জ্যামিতিক দৃষ্টান্ত। পাশাপাশি একটি নীতির ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে বলা যায়, উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের যুক্তিসাম্যমূলক আরোহের মিল আছে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়টির মিল আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উপরের প্রত্যেকটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
