উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি একটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত, যা এক প্রকার অপ্রকৃত আরোহ। এটি অপ্রকৃত আরোহ হওয়ায় প্রকৃত আরোহ থেকে আলাদা। পূর্ণাঙ্গ আরোহে সবগুলো দৃষ্টান্ত পৃথকভাবে পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় ফলে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে না। অন্যদিকে, প্রকৃত আরোহে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয় কার্যকারণ ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে। এখানে আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে। অর্থাৎ জানা থেকে অজানায় গমন আছে। পূর্ণাঙ্গ আরোহ একটি খাঁটি অনুমান নয়। কারণ এখানে জানা থেকে অজানায় গমন নেই, সবগুলো দৃষ্টান্তই আমাদের জানা থাকে। কিন্তু প্রকৃত আরোহ একটি খাঁটি অনুমান। এ উভয় অনুমানেই নিরীক্ষণ ও পরীক্ষণের বিষয়ের ওপর নির্ভর করে এবং এ উভয় অনুমানই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কোন কারণে প্রকৃত আরোহ হতে পৃথক? তোমার মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
