দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আরোহটি হলো সাদৃশ্যানুমান। দুটি ঘটনা বা বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে তাকে সাদৃশ্যানুমান বলে। বৈশিষ্ট্যগত দিক থেকে সাদৃশ্যানুমানের ভিত্তি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যানুমানে নিছক কয়েকটি সাদৃশ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত অনুমান করা হয়। তাই সিদ্ধান্তটি সম্ভাব্য হয়। সাদৃশ্যানুমান দুই প্রকার- সাধু ও অসাধু সাদৃশ্যানুমান। সাধু সাদৃশ্যানুমানে মৌলিক বিষয়ের সাদৃশ্য অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, "উভচর প্রাণীর মতো মাছেরও মেরুদণ্ড, মস্তিষ্ক ও হৃদপিণ্ড আছে। উভচর প্রাণীর ইন্দ্রিয়ানুভূতি আছে। সুতরাং, মাছেরও ইন্দ্রিয়ানুভূতি আছে। এই অনুমানের সিদ্ধান্তটি মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গ্রহণ করা। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। যেহেতু সাধু সাদৃশ্যানুমান হলো সাদৃশ্যানুমানের একটি প্রকারভেদ। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন ধরনের আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
