সাদৃশ্যানুমানে কি আরোহাত্মক লক্ষ উপস্থিত থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, সাদৃশ্যানুমানে আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে। সাদৃশ্যানুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে অন্য একটি নতুন বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য থাকবে বলে অনুমান করা হয়। এই জানা বিষয় থেকে অজানা বিষয়ে এবং বিশেষ থেকে বিশেষে যাওয়ার যে ঝুঁকি বা পদক্ষেপ, তাকেই আরোহাত্মক লম্ফ বলা হয়। সাদৃশ্যানুমানে এই লম্ফ বিদ্যমান বলেই একে আরোহের অন্তর্ভুক্ত করা হয়।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
সাদৃশ্যানুমানে কি আরোহাত্মক লক্ষ উপস্থিত থাকে? ব্যাখ্যা করো।
উত্তর
