দৃশ্যকল্প-২ এ কোন অপ্রকৃত আরোহ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অপ্রকৃত আরোহের অন্যতম প্রকার 'যুক্তিসাম্যমূলক আরোহ' প্রতিফলিত হয়েছে। যে আরোহ অনুমানে কোনো একটি বিশেষ দৃষ্টান্তের ক্ষেত্রে কোনো সত্য প্রমাণ করে সেই প্রমাণের ওপর ভিত্তি করে সমজাতী সকল ক্ষেত্রে ওই সত্যকে স্থাপন করা হয়, তাকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। অর্থাৎ সকল চতুর্ভুজই চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হবে। এখানে একটি জ্যামিতিক সংজ্ঞার ওপর ভিত্তি করে সকল চতুর্ভুজের ক্ষেত্রে একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু এখানে কোনো নতুন তথ্য বা আরোহমূলক লম্ফ নেই, বরং যুক্তির সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এটি যুক্তিসাম্যমূলক আরোহ।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন অপ্রকৃত আরোহ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
