দৃশ্যকল্প-১ এ মনিরের সিদ্ধান্ত কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মনিরের সিদ্ধান্ত বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। দৃশ্যকল্প-১ এ প্রাণিবিজ্ঞানের ছাত্র মনির দেখল, মানুষ খাবার খায়, 'গরু খাবার খায়, হরিণ খাবার খায়, বানর খাবার খায়। এখানে মনির কয়েকটি বিশেষ প্রাণীর খাদ্য গ্রহণের দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেছে এবং এই বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সে সিদ্ধান্ত নিল যে, সকল প্রাণী খাবার খায়। মনিরের এই সিদ্ধান্তটি কেবল পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে নয়, বরং এটি কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাহায্যে গ্রহণ করা হয়েছে। এখানে জানা দৃষ্টান্ত থেকে অজানা সার্বিক সিদ্ধান্তে পৌছানোর একটি প্রক্রিয়া কাজ করেছে। তাই মনিরের এই নিশ্চিত সিদ্ধান্তটি যুক্তিবিদ্যার ভাষায় বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 3 : আরোহের প্রকারভেদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 3 : আরোহের প্রকারভেদ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনিরের সিদ্ধান্ত কোন ধরনের আরোহকে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
